মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কুয়েত ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমেদ আল-সবাহ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে অঞ্চলের সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
দু'দেশের প্রতীকী পতাকা
দু'দেশের প্রতীকী পতাকা |সংগৃহীত

আঞ্চলিক সার্বিক পরিস্থিতি এবং শান্তির প্রশ্নে ফোনালাপে যুক্ত হয়েছেন কুয়েত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ অভিভাবক। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন ও অস্থিতিশীলতার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে তাদের এই আলোচনা বেশ গুরুত্ব পাচ্ছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'কুনা'র বরাতে মঙ্গলবার (২৫ আগস্ট) আল জাজিরা জানায়, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমেদ আল-সবাহ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে অঞ্চলের সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেছেন।

সংবাদ সংস্থাটি আরও জানায়, আলাপে অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে চলমান নানান প্রচেষ্টা নিয়েও কথা বলেছেন এই দুই কূটনৈতিক প্রধান।