দক্ষিণ লেবাননে দুই দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নাবাতিয়েহের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে অবস্থিত আলি আল-তাহের পাহাড়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, এলাকাটিতে ধারাবাহিক কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে সৃষ্ট শক্তিশালী বিস্ফোরণের শব্দ পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।
এনএনএ আরো জানায়, পূর্ব জাওতার এবং মায়ফাদুন শহরের মধ্যবর্তী এলাকায় রাতভর আরো বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
সূত্র : আল জাজিরা



