ইরাকের নুজাবা ইসলামিক প্রতিরোধ বাহিনীর মহাসচিব আকরাম আল-কাআবি জোর দিয়ে বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিদেশী সৈন্য প্রত্যাহারের জন্য প্রতিরোধ বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং এই তারিখের পর যদি ইরাকে একজনও আমেরিকান সৈন্য থেকে যায়, আমরা তাকে নিরাপদে থাকতে দেবো না।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বিভ্রান্ত বোকা মানুষ, যিনি ইরাকে বিজয় অর্জন করতে পারবেন না। এর আগে তিনি ইরানেও বিজয় অর্জনে ব্যর্থ হয়েছেন।
ইরাকি নুজাবা আন্দোলনের মহাসচিব বলেন, ইরান যদি মার্কিন প্রেসিডেন্টকে ভয় দেখিয়ে ফ্রিজের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করে, তবে ইরাক শিগগিরই তাকে স্ট্রোক করাবে।
তিনি আরো বলেন, ট্রাম্পের জানা উচিত, আমরা ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের তারিখের জন্য অধীর আগ্রহে এবং সম্পূর্ণরূপে প্রস্তুত। দখলদার বাহিনী যদি সম্পূর্ণ প্রত্যাহারের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়, তবে আমরা তাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত যুদ্ধ শুরু করব।
আল-কাআবি বলেন, ট্রাম্প একজন পেশাদার মিথ্যাবাদী এবং তিনি কেবল প্রচারণা ও গণমাধ্যমে বিজয় খোঁজেন। কিন্তু আমরা তাকে কখনোই এমনটা অর্জন করতে দেবো না, এমনকি গণমাধ্যমে লোক দেখানোভাবেও নয়।
সূত্র : পার্সটুডে



