ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর বিমানমহাকাশ বাহিনি বা অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা শত্রুর আগ্রাসনের জবাবে 'নাসর-২' অপারেশনের ২৫তম ঢেউয়ে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আবারো বিধ্বংসী আঘাত হেনেছে। 'ইয়া হাসান ইবনে আলী' পবিত্র সাংকেতিক নামে পরিচালিত এই আক্রমণটি মিনাব স্কুলের শাজারাহ তাইয়্যিবা সামরিক প্রাথমিক বিদ্যালয়ের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
তেহরান নগর পরিষদের প্রকাশিত ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন বৃহস্পতিবার (২৩ জুলাই) জানিয়েছে, আইআরজিসি-র জনসংযোগ বিভাগ থেকে এই কড়া হুশিয়ারি ও আলটিমেটাম জারি করে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলাযর মুখে ইরান থেমে থাকবে না, বরং পাল্টা আঘাতের পর আঘাত হেনে আমেরিকাকে জাতীয় শোক পালন করতে বাধ্য করা হবে।
হামশাহরি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন সশস্ত্র বাহিনী জাহাজে বিস্ফোরণের মিথ্যা অজুহাতে ইরানের বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক কেন্দ্রে অন্যায়ভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইরানের দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গত রাতে সাগরের দক্ষিণ প্রণালীতে কোনো জাহাজই বেআইনিভাবে চলাচলের দুঃসাহস দেখায়নি। যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের অবিচল অবস্থানের মুখে মার্কিন আগ্রাসনের কঠিন জবাব পাচ্ছে।

একই সাথে হামশাহরি একটি বিশেষ ইনফোগ্রাফিক প্রকাশ করে সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা দেওয়া দেশগুলোর মার্কিন প্রতিষ্ঠানগুলো এবার সরাসরি ইরানের হামলার আগুনের মুখে পড়বে। বিনামূল্যে সুবিধা নেয়ার দিন শেষ। এতে আক্রান্ত অঞ্চল ও সেখানে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠানের তালিকা তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ইরাকে হামলার তালিকায় রয়েছে তেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'হ্যালিবার্টন' এবং প্রকৌশল ও সামরিক বেসরকারীকরণ সেবা সংস্থা 'কেবিআর'। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে আক্রমণের মুখে পড়েছে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দেয়া মার্কিন প্রযুক্তি দানব 'আমাজন'। অন্যদিকে সৌদি আরবে তোপের মুখে পড়েছে কেমিক্যাল শিল্পভিত্তিক কোম্পানি 'শেভরন ফিলিপস কেমিক্যাল' এবং তেল ও গ্যাস খাতের দুই প্রভাবশালী প্রতিষ্ঠান 'এক্সনমোবিল' ও 'ডাউ'।
এদিকে, ইরানের আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য জমিয়ে রাখা অস্ত্রগুলো আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করলেও, ইরানি জনগণের অদম্য প্রতিরোধ শত্রুদের জন্য পুরো পরিস্থিতি আরো কঠিন করে তুলবে।



