যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় বিজয়’ অর্জনের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় ধরনের বিজয়’ অর্জন করেছে ইরান বলে দাবি করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় ধরনের বিজয়’ অর্জন করেছে ইরান বলে দাবি করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে তাৎক্ষণিক চুক্তির ঘোষণা দেয়ার পর সোমবার (১৫ জুন) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন।

গারিবাবাদি বলেন, ‘অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে শত্রুপক্ষ হামলা চালিয়েছিল, তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে।’

সূত্র: বাসস