‘চুক্তি ভাঙলে তৃতীয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ভয়াবহ বিধ্বংসী হবে’

তিনি বলেন, এই যুদ্ধটি প্রথম দুটি সঙ্ঘাতের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক হবে। চলতি বছরের যুদ্ধটি গত বছরের চেয়েও জোরালো ছিল এবং এর পরের সঙ্ঘাতটি কেবল ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই চরম বিপর্যয় ডেকে আনবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

আমেরিকা ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে গেলে আরেকটি বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে।

রোববার (৫ জুলাই) তেহরানের একজন বিশ্লেষকের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

এর আগে ২০২৫ সালে ১২ দিনের এবং চলতি বছরে ৪০ দিনের দুটি বড় সঙ্ঘাত দেখেছে বিশ্ব। এবার চুক্তি অমান্য করা হলে পরিস্থিতি আগের চেয়েও অনেক বেশি ভয়াবহ রূপ নিতে পারে।

তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতার শর্তগুলো মেনে না চলে, তবে আমরা তৃতীয় একটি যুদ্ধ দেখতে যাচ্ছি।

তিনি বলেন, এই যুদ্ধটি প্রথম দুটি সঙ্ঘাতের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক হবে। চলতি বছরের যুদ্ধটি গত বছরের চেয়েও জোরালো ছিল এবং এর পরের সঙ্ঘাতটি কেবল ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই চরম বিপর্যয় ডেকে আনবে।

ইরান অবশ্য এই সঙ্ঘাতের অবসান ঘটাতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। খোশচেশম জানান, তেহরান কূটনীতিকে সফল করতে তাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কারণ, তৃতীয় দফায় কোনো যুদ্ধ শুরু হলে তা সবার জন্যই বিপর্যয়কর হবে। এই বিধ্বংসী যুদ্ধের আঁচ শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।