কুয়েত ও বাহরাইনের রাডার স্থাপনায় ইরানের হামলা

কুয়েত ও বাহরাইনের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

কুয়েত ও বাহরাইনের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি বলেছে, কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে একটি সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার স্থাপনা এবং ‘মার্কিন সন্ত্রাসী সেনাদের’ একটি সমাবেশে হামলা চালানো হয়েছে।

আরেকটি হামলায় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির যোগাযোগ ও রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ‘অপারেশন লাইটনিং’-এর দশম পর্বের অংশ এই সর্বশেষ হামলা। তেহরান ‘শত্রুর বিরুদ্ধে দৃঢ় ও অবিচল এবং পরস্পরের প্রতি দয়ালু’।

সূত্র: মিডল ইস্ট আই