৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর গাজায় চালানো হামলায় তারা চার হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা |সংগৃহীত

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর গাজায় চালানো হামলায় তারা চার হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সামরিক বাহিনী নিহত চার হামাস যোদ্ধার নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন ওয়ায়েল মাহমুদ আলী লাবাদ, মুয়াজ মোহাম্মদ হাসান আহমদ, সামেহ আবু কামিল ও আকরাম আশরাফ হামাদ লাবাদ।

তবে এই চারজন যে যোদ্ধা ছিল, সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী সোমবার (২৯ জুন) হামাসের ব্যবহৃত লঞ্চার এবং লঞ্চ শ্যাফটেও হামলা চালিয়ে সেগুলোকে অকার্যকর করে দিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যা যুদ্ধ শুরু করে ইসরাইল। এরপর থেকে ইসরাইলি বাহিনী গাজায় কমপক্ষে ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো এক লাখ ৭৩ হাজার ৫১৪ জনকে আহত করেছে।

সূত্র: আল জাজিরা