ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

বুধবার (১২ আগস্ট) ইরাকের কোমালা পার্টি ও কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান (কেডিপিআই)-এর যোদ্ধাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা |প্রতীকী ছবি

ইরাকের এরবিল প্রদেশের আলানা উপত্যকার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (১২ আগস্ট) কোমালা পার্টি ও কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান (কেডিপিআই)-এর যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

একজন পেশমার্গা কমান্ডার কুর্দি সংবাদমাধ্যম রুদাউকে এ তথ্য জানিয়েছেন।

রুদাউয়ের প্রতিবেদনে জানা গেছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পেশমার্গা হলো কুর্দি বাহিনী। কোমালা পার্টি ও কেডিপিআই উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত, যার সাথে ইরানের সীমান্ত রয়েছে।

সূত্র: আল জাজিরা