যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ২৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ এবং স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহে একটি ড্রোন হামলায় দুই যুবক নিহত হয়েছেন। পৃথক আরেকটি হামলায় নাবাতিয়েহের কাফার রুম্মান শহরে দু’জন নিহত হন।
এদিকে, হামলায় নাবাতিয়েহ আল-ফাওকায় তিনজন এবং মায়ফাদুন শহরে আরো চারজন আহত হয়েছেন।
এছাড়া টায়ার জেলার রামাদিয়া শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ছয় প্যারামেডিক, তিন নারী ও দুই শিশুসহ মোট ১৫ জন আহত হয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



