জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে তারা বলেছে, জর্ডানের আজরাকের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী আজ বুধবার (২২ জুলাই) সকালে জর্ডানের আজরাক ঘাঁটিতে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর ‘আবাসন ও কল্যাণ ভবন’ এবং ‘সরঞ্জাম গুদামে’ ড্রোন হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে শিশুহত্যাকারী ও অপরাধী মার্কিন সেনাবাহিনীর ‘বৃহৎ সরঞ্জাম গুদাম ও শেড’ এবং ‘ভারী বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত শেডেও’ হামলা চালানো হয়েছে।’
সূত্র: আল জাজিরা



