সাবেক মার্কিন কর্মকর্তা

হরমুজে জাহাজ চলাচলে হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নয়

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হুড বলেন, “ডোনাল্ড ট্রাম্প বা অন্য কেউ কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে কোনো জাহাজ হামলার আশঙ্কা ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে? আমার মনে হয়, তা সম্ভব নয়।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরানবিষয়ক সাবেক পরিচালক জোয়ি হুড বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তার মতে, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি পুরোপুরি প্রতিরোধ করা বাস্তবসম্মত নয়।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হুড বলেন, “ডোনাল্ড ট্রাম্প বা অন্য কেউ কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে কোনো জাহাজ হামলার আশঙ্কা ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে? আমার মনে হয়, তা সম্ভব নয়। কারণ অল্প খরচের একটি ড্রোন বা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েও একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা যেতে পারে।”

তবে তিনি বলেন, এ পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র জাহাজ মালিকদের নিরাপদ বিকল্প ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার চেষ্টা চালিয়ে যেতে পারে। একই সঙ্গে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিও অনুসরণ করা হতে পারে।

হুডের ভাষ্য, “আমার ধারণা, খুব শিগগিরই আবারও নৌ অবরোধের মতো পরিস্থিতি দেখা যেতে পারে।”

সূত্র : আল জাজিরা