হরমুজ প্রণালী পারাপার এখনো ঝুঁকিপূর্ণ : বিমকো

আন্তর্জাতিক শিপিং অ্যাসোসিয়েশন বিমকো জানিয়েছে, এই মুহূর্তে জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী পারাপার শুরু করাকে তারা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

আন্তর্জাতিক শিপিং অ্যাসোসিয়েশন বিমকো সোমবার (১৫ জুন) জানিয়েছে, এই মুহূর্তে জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী পারাপার শুরু করাকে তারা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে।

সংস্থাটি বলেছে, নৌপরিবহন শিল্পের জন্য নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং প্রণালীটিতে মাইন থাকার হুমকি একটি উদ্বেগের বিষয়।

সংস্থাটি আরো যোগ করেছে যে, সাময়িকভাবে বন্ধ থাকা নৌচলাচল পুনরায় শুরু করার বিষয়টি জাতিসঙ্ঘের মতো একটি নিরপেক্ষ সংস্থার দ্বারা পরিচালিত হওয়া উচিত।

সূত্র: মিডল ইস্ট আই