খামেনির জানাজা উপলক্ষে ইরাকের ৯ প্রদেশে সরকারি ছুটি ঘোষণা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য আগামী বুধবার (৮ জুলাই) ইরাকের নয়টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি |সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য আগামী বুধবার (৮ জুলাই) ইরাকের নয়টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আল-মুসান্নার প্রাদেশিক কর্তৃপক্ষ বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে, যাতে প্রদেশটির জনগণ খামেনির জানাজায় ব্যাপকভাবে অংশ নিতে পারেন।

এর আগে বাগদাদ, নাজাফ আশরাফ, কারবালা, বাবিল, জি কার, বসরা, মাইসান ও ওয়াসিত প্রদেশেও বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

বুধবার ইরাকের পবিত্র নগরী কারবালা ও নাজাফে খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: পার্সটুডে