ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে দেশটি জানায়, তাদের পানিসীমায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংযুক্ত আরব আমিরাতের পতাকা
সংযুক্ত আরব আমিরাতের পতাকা |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে দেশটি জানায়, তাদের পানিসীমায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন।’

এর আগে সোমবার (৩১ আগস্ট) ইরান জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কয়েক ডজন ড্রোন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে।

সূত্র : বাসস