আমিরাতের যুবরাজের সঙ্গে পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক

সফরের প্রথম দিনেই ইরানের প্রেসিডেন্ট ব্রিকসের মূল সম্মেলন, অর্থনৈতিক সম্মেলন এবং রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেন। এসব বক্তব্যে তিনি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপক্ষীয়তা শক্তিশালী করার বিষয় তুলে ধরেন।

নয়া দিগন্ত অনলাইন
ব্রিকস সম্মেলনে  খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেন পেজেশকিয়ান
ব্রিকস সম্মেলনে খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেন পেজেশকিয়ান |হামশাহরি

ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তেহরানের নগর পরিষদ থেকে প্রকাশিত ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হাশাহরি অনলাইন (১২ সেপ্টেম্বর) জানায়, ইরানের প্রেসিডেন্ট দফতরের বরাত দিয়ে বলা হয়েছে, ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে সফররত মাসউদ পেজেশকিয়ান সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।

শুক্রবার সকালে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যান পেজেশকিয়ান।

সফরের প্রথম দিনেই ইরানের প্রেসিডেন্ট ব্রিকসের মূল সম্মেলন, অর্থনৈতিক সম্মেলন এবং রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেন। এসব বক্তব্যে তিনি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপক্ষীয়তা শক্তিশালী করার বিষয় তুলে ধরেন। এ ছাড়া ভারতে ধর্মীয় নেতা, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি।

দুই দিনের এই সফরে সম্মেলনে অংশ নেয়া কয়েকটি দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করাও পেজেশকিয়ানের কর্মসূচির অংশ।