‘সমঝোতা স্মারক শুধু কাগজে বন্দি থাকলে পুরো অঞ্চলের জ্বালানি ব্যবস্থা বন্ধ করবে ইরান’

ইরানের শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মোখবের হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার বাস্তবায়ন না হলে পুরো অঞ্চলের জ্বালানি ব্যবস্থা বন্ধ করে দেয়া হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ মোখবের
ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ মোখবের |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতা স্মারক শুধু কাগজের পাতায় বন্দি থাকলে পুরো অঞ্চলের জ্বালানি ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ মোখবের।

মোখবের শনিবার (২০ জুন) পরিষ্কার ভাষায় বলেছেন, তেহরানের আলোচকরা ইরানের অধিকার আদায় এবং যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ব্যতীত আর কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না।

পাকিস্তানের মধ্যস্থতা ও আঞ্চলিক দেশগুলোর সমর্থনে দীর্ঘ কয়েক মাস ধরে চলা নিবিড় আলোচনার পর ১৭ জুন ভোরে এই সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের সই করা ১৪ দফার এই ইসলামাবাদ সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় একটি ব্যাপক ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দু’দেশ ৬০ দিনের একটি আলোচনা পর্বে অংশ নিয়েছে।

ইরানের অনড় অবস্থানের কথা জানিয়ে মোখবের লিখেছেন, তেহরানের আলোচনকরা ইরানের কোনো শহীদের রক্ত এবং মিনাবের সন্তানদের কথা কখনো ভুলে যাবেন না, কাউকেই ক্ষমাও করবেন না।

সূত্র : প্রেসটিভি