ইরান থেকে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী; যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

নয়া দিগন্ত অনলাইন
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র |সংগৃহীত

ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী।

বুধবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার ভোরে ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জর্ডানের আকাশসীমায় এসব ক্ষেপণাস্ত্র প্রবেশ করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র : বাসস