গ্রিসের সাথে প্রতিরক্ষা চুক্তি করল ইসরাইল

সোমবার (৩১ আগস্ট) ইসরাইল ও গ্রিস তিন বিলিয়ন ইউরো (৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার) মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

নয়া দিগন্ত অনলাইন
গ্রিস ও ইসরাইলের পতাকা
গ্রিস ও ইসরাইলের পতাকা |সংগৃহীত

গ্রিসের সাথে তিন বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ইসরাইল ও গ্রিস তিন বিলিয়ন ইউরো (৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার) মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে গ্রিসের জন্য একটি ‘বহুস্তরীয়’ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ইসরাইল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইল ২৬ মিলিয়ন ইউরো মূল্যের একটি সম্পূরক চুক্তির আওতায় গ্রিসের কাছে ড্রোন ডোম সিস্টেম বিক্রি করবে।

সূত্র : মিডল ইস্ট আই