হরমুজ প্রণালীতে দু’টি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পাঁচটি ট্যাঙ্কারে হামলার জবাবে এবং ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও বিদ্বেষপূর্ণ আচরণের’ পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের নৌবাহিনী ওই জাহাজগুলোর ওপর আঘাত হেনেছে।
আইআরজিসি জানিয়েছে, তারা অতিরিক্ত ১০টি ‘বিধি লঙ্ঘনকারী জাহাজকেও’ লক্ষ্যবস্তু করেছে।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের উসকানি ও সমর্থনে ওই জাহাজগুলো প্রণালীর একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, এই প্রণালীটি তাদের ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নজরদারি এবং ব্যবস্থাপনার’ আওতাধীন রয়েছে।
সূত্র : আল জাজিরা



