মার্কিন হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও তেহরান কখনো ‘আত্মসমর্পণ’ করবে না।
এক ভাষণে তিনি বলেন, ‘যুদ্ধ অবশ্যই দেশের স্বার্থে নয়। তবে তারা যদি মনে করে যে আমাদের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমি লঙ্ঘন করে আমরা আত্মসমর্পণ করব বা পিছু হটব, তাহলে তারা শুধু স্বপ্নই দেখুক।’
গাজার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘তিন বছর পরেও আমরা একটি ছোট ভূখণ্ডকে আত্মসমর্পণে বাধ্য করতে পারিনি’ এবং তেহরানের ক্ষেত্রেও তারা একই কাজ করতে পারবে না।
সূত্র: মিডল ইস্ট আই



