গাজায় ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের হামলায় নিহতদের লাশ
ইসরাইলের হামলায় নিহতদের লাশ |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির কেন্দ্রস্থলে আল-মাগরিবী সড়কের কাছে একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৩১৮ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের চালানো হামলায় কমপক্ষে ৭৩ হাজার ৪৫৪ জন নিহত এবং এক লাখ ৭৪ হাজার ৪৮৬ জন আহত হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি