ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত সপ্তাহে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দু’টি বিমান হামলায় তারা দুই হামাস যোদ্ধাতে হত্যা করেছে।
তারা জানিয়েছে, নিহত ফিলিস্তিনিরা হলেন মুহাম্মদ নাজিব আশুর ও তামির সাঈদ আবু নাহাল।
ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, আশুর হামাসের নুখবা ইউনিটের একজন কমান্ডার ছিলেন এবং আবু নাহাল হামাসের একটি সেলের প্রধান ছিলেন।
তারা দাবি করেছে, তারা দু’জনই ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
সূত্র: আল জাজিরা



