ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত : লেবাননে ব্যাপক গোলাবর্ষণ

এসব এলাকায় ইসরাইলি সেনারা ট্যাংক থেকে গোলাবর্ষণ, স্থাপনা ধ্বংস এবং ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহর ও সীমান্ত এলাকায় সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

এসব এলাকায় ইসরাইলি সেনারা ট্যাংক থেকে গোলাবর্ষণ, স্থাপনা ধ্বংস এবং ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

আল জাজিরা বুধবার (২৬ আগস্ট) জানায়, টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-মানসুরি লক্ষ্য করে একটি ইসরাইলি ট্যাংক থেকে পরপর বেশ কয়েকটি গোলা বর্ষণ করা হয়।

একই সময়ে বিন্ত জবেইল জেলার সারবাইন শহরের উপকণ্ঠে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইলি সেনা দল। বিস্ফোরণের পাশাপাশি পুরো এলাকা জুড়ে চালানো হয় ব্যাপক তল্লাশি অভিযান।

এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, মারজায়উন জেলার আল-কান্তর এলাকায় রাতে ইসরাইলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। এছাড়া ভোরে হাদাসার আশপাশের এলাকা লক্ষ্য করে থেমে থেমে ইসরাইলি বাহিনীর কামানের গোলাবর্ষণ চলে।