হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের একটি মার্কিন গোয়েন্দা সাবমেরিন আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার বরাতে জানা গেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে বিপ্লবী গার্ডের নৌবাহিনীর যোদ্ধারা আজ ভোরে একটি জটিল গোয়েন্দা ও অপারেশনাল তৎপরতার মাধ্যমে হরমুজ প্রণালীর প্রবেশমুখে মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা সম্পন্ন ও চালকবিহীন সাবমেরিন ফাঁদে ফেলে আটকাতে সক্ষম হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আটক করা এই সাবমেরিনটি বিশ্বের সর্বাধুনিক আন্ডারওয়াটার প্রযুক্তির অধিকারী। এটি ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।
ইসলামী বিপ্লবী গার্ডের বিবৃতিতে আরো বলা হয়েছে, সাবমেরিনটি বর্তমানে ইরানের হাতে জব্দ অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে এর ছবি প্রকাশ করা হয়েছে।
সূত্র : পার্সটুডে



