জর্ডান সোমবার (২৭ জুলাই) সকালে দু‘টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এতে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। তবে ড্রোনগুলো কারা পাঠিয়েছিল, তা জানানো হয়নি।
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, গত দুই সপ্তাহে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ‘মারাত্মক আঘাত’ হেনেছে।
কুয়েত ও বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা



