আরব আমিরাত ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আজ ভোরে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্র ও ইরানের পতাকা
ক্ষেপণাস্ত্র ও ইরানের পতাকা |ফাইল ছবি

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ ভোরে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে।

সেনাবাহিনী জানায়, এই হামলায় কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জাম গুদাম এবং মার্কিন যুদ্ধবিমান রাখা হ্যাঙ্গারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন অবস্থান ও রাডার স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে।

সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো পরবর্তী হামলার জবাব তাদের স্থলবাহিনী ‘কঠোর ও বিধ্বংসীভাবে’ দেবে। পাশাপাশি বিজয় অর্জন এবং আগ্রাসনকারীকে শাস্তি না দেয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রাখবে।

সূত্র : মিডল ইস্ট আই