গাজায় ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটি
গাজা সিটি |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) মধ্য গাজার নুসেইরাত ক্যাম্পে একটি ইসরাইলি ড্রোন হামলায় দু’জন নিহত এবং আরো কয়েকজন আহত হন। এদিকে, উপত্যকায় আরেকটি হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

অন্যদিকে গাজা শহরে একটি গাড়িতে হামলা চালানো হলে কমপক্ষে একজন নিহত হন।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় কমপক্ষে আটজন নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছেন। হতাহতের পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয় অতিরিক্ত কোনো তথ্য দেয়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও এই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা