হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি সতর্ক করে দিয়েছেন যে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে লেবাননের এই দলটি তার ‘যথাযথ জবাব’ দেবে।
তিনি বলেন, হিজবুল্লাহর প্রতিশোধ হবে ‘যথাযথ’।
কামাতি আরো যোগ করেন, ‘যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরে যাওয়া হবে না’, যখন ইসরাইলি বাহিনী লেবাননের ওপর প্রায় প্রতিদিন হামলা চালাত, অথচ হিজবুল্লাহর যোদ্ধারা গোলাবর্ষণ থেকে বিরত থাকত।
তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘হিজবুল্লাহ ট্রিগারে আঙুল রেখে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরাইলি শাসনের যেকোনো লঙ্ঘনের মোকাবেলা করতে প্রস্তুত।’
সূত্র: আল জাজিরা



