শ্রীলঙ্কায় একটি বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার (৪ জুন) আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে ৫৫ কিলোমিটার দূরে আঙ্গুরুওয়াতোটার একটি বাড়িতে লাগা আগুন নেভানো হয়েছে এবং প্রতিষ্ঠানটির পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার বলেন, ‘ওই বাড়ি থেকে মোট ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এলাকার সামরিক ও সরকারি কর্মকর্তারা তাদের দেখাশোনা করছেন।’
পুলিশের দু’টি দল এ বিষয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স



