চীনের বন্দরে কার্গো জাহাজে আগুন, মৃত্যু বেড়ে ২৫

চীনের একটি বন্দরে নোঙর করা অবস্থায় বিদেশী পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের বন্দর
চীনের বন্দর |সংগৃহীত

চীনের একটি বন্দরে নোঙর করা অবস্থায় বিদেশী পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমটি জানায়, জাহাজে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের অন্যতম প্রধান শিপিং হাব কিংদাও বন্দরে জাহাজটি মেরামতের জন্য নোঙর করা ছিল। সকাল সোয়া ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সূত্র : আল জাজিরা