দক্ষিণ কোরিয়ার গত জুন মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতির ভুয়া তথ্য দেয়ার অভিযোগে তদন্তকারীরা বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তল্লাশি চালিয়েছেন।
সংশ্লিষ্ট একজন মুখপাত্র এ তথ্য জানান।
পুলিশ ও প্রসিকিউটরদের বিশেষ তদন্ত দলের এক কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘আমরা প্রমাণ পেয়েছি যে জাতীয় নির্বাচন কমিশন ও গিয়ংগি প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা স্থানীয় নির্বাচনের সময় ভোটার উপস্থিতির ভুয়া তথ্য নথিভুক্ত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি ও আলামত জব্দের কার্যক্রমও চালানো হচ্ছে।’
সূত্র : বাসস



