ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।
জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভার ফোয়ারা সৃষ্টি হয় এবং আগ্নেয় ছাই জাকার্তা ও লামপুং প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
পুরো সপ্তাহান্তজুড়ে আগ্নেয়গিরিটি ভূকম্পনগতভাবে সক্রিয় ছিল।
আগ্নেয় ছাই তাদের আশপাশের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরো তিনটি বিমানবন্দর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকার মেয়াদ বাড়িয়েছে।
সূত্র : বিবিসি



