গাজায় শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইসরাইল : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরাইল বাধা সৃষ্টি করছে। ইসরাইলের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান |সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরাইল বাধা সৃষ্টি করছে।

তিনি আরো বলেছেন, ইসরাইলের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। বরং তারা আন্তর্জাতিক সুযোগ ও সংস্থাগুলোকে নিজেদের অবস্থান প্রচার এবং অবৈধ কৌশল বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ফিদান বলেন, দখলদার ইসরাইল সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য আলোচনাকে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে হামাস তার প্রতিশ্রুতি পালন করছে, অথচ ইসরাইলি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

হাকান ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু বিবৃতি দেয়াই যথেষ্ট নয়; শান্তি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ও বাস্তব পদক্ষেপ নিতে হবে।

সূত্র: পার্সটুডে