থাইল্যান্ডের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) এ ঘটনা ঘটে।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ত্রাইরং ফিওফান বলেছেন, ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এই ঘটনা ঘটেছে। গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে একজন ছাত্র হিসেবে শনাক্ত করেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সরকারি সম্প্রচার মাধ্যম থাই পিবিএস জানিয়েছে, এই হামলায় তিনজন ছাত্র ও তিনজন শিক্ষক নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



