থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে হামলায় ৫ সেনা নিহত

থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নারাথিওয়াত প্রদেশে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন
নারাথিওয়াত প্রদেশে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন |সংগৃহীত

থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

সেনাবাহিনীর রাতের বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় নারাথিওয়াত প্রদেশের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা গুলি চালায় এবং পাইপ বোমা নিক্ষেপ করেন। এতে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন।

নারাথিওয়াত থাইল্যান্ডের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ তিনটি প্রদেশের একটি। কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে প্রদেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

সূত্র: বাসস