ইয়েমেনে হাউছিদের হামলায় নিহত ৭

ইয়েমেনের লোহিত সাগরের বন্দর নগরী মোচায় হাউছি গোষ্ঠীর হামলায় সামরিক কর্মী ও বেসামরিক নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

ইয়েমেনের লোহিত সাগরের বন্দর নগরী মোচায় হাউছি গোষ্ঠীর হামলায় সামরিক কর্মী ও বেসামরিক নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

সোমবার (১০ আগস্ট) ভোরে ইয়েমেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাউছিদের ১১টি ড্রোন প্রতিহত করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সামরিক বাহিনী।

সূত্র: মিডল ইস্ট আই