জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি কমে ০.৫ শতাংশ

মুদ্রাস্ফীতির প্রধান সূচক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক ভিত্তিতে কমে ০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ব্লুমবার্গের এক জরিপে এই হার ০ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |ফাইল ছবি

চীনে গত জুলাই মাসে ভোক্তা পণ্যের দাম প্রত্যাশার তুলনায় কম হারে বেড়েছে। রোববার (৯ আগস্ট) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে দীর্ঘস্থায়ী মূল্যপতনের চাপের মধ্যেই মূল্যস্ফীতির হার কমেছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জানা গেছে, মুদ্রাস্ফীতির প্রধান সূচক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক ভিত্তিতে কমে ০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

ব্লুমবার্গের এক জরিপে এই হার ০ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে প্রকৃত বৃদ্ধির হার ছিল তার চেয়ে কম এবং জানুয়ারির পর জুলাইয়েই সিপিআই সবচেয়ে ধীর গতিতে বেড়েছে।

সূত্র: বাসস