লেবাননে ইসরাইলি গুলিতে নিহত ২

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) নাবাতিয়েহের আল-ফাওকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দু’জন নিহত হয়েছেন
লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দু’জন নিহত হয়েছেন |সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) নাবাতিয়েহের আল-ফাওকায় এ ঘটনা ঘটে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শহরের দেইর মহল্লায় একটি রাস্তা পুনরায় খোলার কাজে নিয়োজিত একটি বুলডোজারের কাছে চারজনের একটি দলের ওপর ইসরাইলি সেনাবাহিনী গুলি চালায়।

সংবাদ সংস্থাটি জানায়, আহতদের মধ্যে দু’জনকে নাবাতিয়েহের লেবানিজ পপুলার এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই হয়েছে।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় চার হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি