তুরস্কের কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, দেশটির উপকূলে দু‘টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি কার্গো জাহাজের ১০ নাবিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে র্মর্ম সাগরে স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষ হয়।
ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুগবের্ক ইমামোগ্লু’ নামের কার্গো জাহাজটির সাথে এবং এর ১০ নাবিকের সাথে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
গভর্নরের কার্যালয় আরো জানিয়েছে, জাহাজটি খুঁজতে নৌযান ও একটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
সংঘর্ষের শিকার অপর জাহাজ রাসায়নিকবাহী ট্যাঙ্কার ‘আলসু’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে না।
সূত্র : বাসস



