এবার ইসরাইলে হামলা করল ইয়েমেন

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |সংগৃহীত

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন। ইসরাইল ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেটি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড মধ্য ও দক্ষিণ ইসরাইলের বাসিন্দাদের জন্য আগাম সতর্কতা জারি করে এবং বৃহত্তর তেল আবিব এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে চ্যানেল ১২ জানিয়েছে, এই ঘটনার সময় আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং পরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

সূত্র: মিডল ইস্ট আই