ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬৫০০ ছাড়াল

ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৪ আগস্ট) দেশটির অন্তর্বর্তী সরকার এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ |সংগৃহীত

ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৪ আগস্ট) দেশটির অন্তর্বর্তী সরকার এ তথ্য জানিয়েছে।

গত ২৪ জুন মাসে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কমপক্ষে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়ে।

এর আগে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছয় হাজার ৪৩৮ জন বলে জানানো হয়েছিল।

লা গুয়াইরায় এখনো ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধারের কাজ চলছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারানো হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী তাঁবু ও ক্যাম্পে বসবাস করছেন।

তবে ভূমিকম্পের পর কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো তথ্য প্রকাশ করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৩৫টি পরিবারকে ঘর দেয়া হয়েছে। বছরের শেষ নাগাদ মোট চার হাজার ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

সূত্র : বাসস