ইরানে হামলা স্থগিতের ষোষণা ট্রাম্পের, দাম কমলো তেলের

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪২ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্ববাজারে শুক্রবার (১২ জুন) তেলের দাম আরো কমেছে। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেন। এরপর তেলের দাম কমতে শুরু করে।

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪২ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৮৬ দশমিক ৪৮ ডলারে নেমেছে।

সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

সূত্র: আল জাজিরা