ওয়াশিংটনে যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি পাহাড়ে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
ওয়াশিংটনের একটি পাহাড়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে
ওয়াশিংটনের একটি পাহাড়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি পাহাড়ে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারে মোতায়েন থাকা এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ চালানোর সময় বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং সামান্য আহত হন।

ন্যাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্ট আরো জানায়, ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে তারা এবং মার্কিন ফরেস্ট সার্ভিস কাজ করেছে।

দুর্ঘটনাস্থল ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট এলাকার মধ্যে পড়েছে বলে মনে হচ্ছে এবং এটি সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

সূত্র: এনবিসি