ইরান যুদ্ধ থেকে লাভবান হচ্ছেন ট্রাম্প : মার্কিন সিনেটর

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ইরানে যুদ্ধ শুরু করে মার্কিন জনগণকে দুর্ভোগে ফেলার মাধ্যমেও ট্রাম্প লাভবান হচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন
মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন |সংগৃহীত

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ইরানে যুদ্ধ শুরু করে মার্কিন জনগণকে দুর্ভোগে ফেলার মাধ্যমেও ট্রাম্প লাভবান হচ্ছেন।

ভ্যান হোলেন এটাকে ‘নিরেট দুর্নীতি’ বলে অভিহিত করেছেন।

এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিলে শুরু করা অবৈধ যুদ্ধ থেকে লাভবান হচ্ছেন।

ভ্যান হোলেন আরো বলেন, প্রতি গ্যালন পেট্রোলের দাম চার ডলারের বেশি হওয়ায় মার্কিন জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি থেকেও লাভ করছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হোয়াইট হাউস’ এখন দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মূলত হোয়াইট হাউসকে একটি ক্যাসিনোতে পরিণত করেছেন। একদিকে মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, মানুষ দুর্ভোগে পড়ছে এবং যুদ্ধে মার্কিন সেনারা নিহত হচ্ছেন; অন্যদিকে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ লাভ করেছেন।

সূত্র : পার্সটুডে