শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প।
ইরানি কর্মকর্তাদেরও সমালোচনা করে তিনি আরো বলেন, এই লোকগুলোর সমস্যা আছে।
হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর হামলার সমুচিত জবাব ইরান পেয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘গত রাতে আমরা তাদের ওপর কঠোরভাবে হামলা চালিয়েছি।’
এর আগে, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালীতে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার জবাবে তারা ইরানের প্রায় দেড় শ’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
‘বাণিজ্যিক জাহাজগুলোতে আগের হামলার ব্যাপারে জবাবদিহি করার পর সমঝোতা স্মারক মেনে চলার প্রমাণ দেয়ার জন্য ইরানকে আরো একটি সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তারা আবারো ব্যর্থ হয়েছে,’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে সেন্টকম।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিবৃতিটি শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।


