৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ঙ্গলবার (৩০ জুন) পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ জুন) পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটি এল প্রোগ্রেসো এলাকা থেকে ৭৫ কিলোমিটার (৪৬ দশমিক ৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি