ইরানের খার্গ দ্বীপ দখল করতে চান ট্রাম্প

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের সাথে আলোচনা করছে, তবে তিনি দেশটির তেল অবকাঠামোর কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখল করতে বেশি আগ্রহী।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের খার্গ দ্বীপ দখল করতে চান তিনি।

তিনি ফক্স নিউজকে বলেন, তার প্রশাসন ইরানের সাথে আলোচনা করছে, তবে তিনি দেশটির তেল অবকাঠামোর কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখল করতে বেশি আগ্রহী।

ট্রাম্প আরো বলেন, তিনি ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা করতে চান না। তবে যুক্তরাষ্ট্র আরো হামলা চালাবে এবং সেগুলো হবে ‘বৃহত্তর’ ও ‘আরো শক্তিশালী’।

সূত্র: আল জাজিরা