কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ২৮০০ ছাড়াল

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে রোববার (৩০ আগস্ট) মৃতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। ছয়টি প্রদেশজুড়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইবোলা ভাইরাসের নমুনা
ইবোলা ভাইরাসের নমুনা |ফাইল ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে গত মে মাসে শুরু হওয়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে রোববার (৩০ আগস্ট) মৃতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছয়টি প্রদেশজুড়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে।

এখন পর্যন্ত এক হাজার ৩২৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৮৯৬ রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাবটি ঘোষণার পর থেকে এটি ইতোমধ্যেই হাউট-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, বাস-উয়েলে ও শোপো প্রদেশের ৬০টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি