কঙ্গোতে স্কুলে আগুন লেগে ২৪ শিশুর মৃত্যু

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাবু শহরে দু’টি স্কুলে আগুন লেগে কমপক্ষে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনার পর সাধারণ মানুষ তাদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন
দুর্ঘটনার পর সাধারণ মানুষ তাদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন |সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাবু শহরে দু’টি স্কুলে আগুন লেগে কমপক্ষে ২৪ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃতের সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনায় প্রাপ্তবয়স্কদের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুরা যন্ত্রণায় হাসপাতালের মেঝেতে পড়ে আছে।

আগুনে স্কুলের আশপাশের প্রায় ৩০০টি বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট শিশু মাটিতে নিথর হয়ে পড়ে আছে।

উল্লেখ্য, সাউথ কিভু প্রদেশের রাজধানী এবং গণতান্ত্রিক কঙ্গোর অন্যতম জনবহুল পাহাড়ি শহর বুকাবু গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা দখল করে নিয়েছিল।

সূত্র : বিবিসি